কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার সকালে বাংলাদেশ ছাত্রলীগ ভূরুঙ্গামারী উপজেলা শাখা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, গৌরব, সংগ্রাম ও সাফল্যের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করে। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত বঙ্গ বন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, জাতীয় ও দলিয় পতাকা উত্তোলন করা হয়।
পরে দুপুর আড়াইটার সময় উপজেলা পরিষদ হল রুমে বীর মুক্তিযোদ্ধা শামসুল হক চৌধুরী অডিটোরিয়ামে উপজেলা সভাপতি মাহমুদুল হাসান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শাহজাহান সিরাজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী খোকন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাকিবুল হক চৌধুরী ছোটন।
সাধারণ সম্পাদক আল মামুন সরকারের সঞ্চলনায় আওয়ামী লীগ, যুবলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের কয়েকশ নেতা কর্মী এসময় উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এ.আর