ক্যারিয়ারের দীর্ঘ সময় ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে যাওয়া। সেখান থেকে স্বরূপে দলে ফেরা। লম্বা ক্যারিয়ারে উত্থানপতন সামনে থেকেই দেখেছেন মাশরাফি বিন মর্তুজা।
ভবিষ্যতের চিন্তা-ভাবনার কারণে এবার মাশরাফিকে দলে নেওয়ার প্রয়োজন মনে করছেন না নির্বাচকরা। প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। সেই দলে নেই মাশরাফি। তাহলে কি মাশরাফি অধ্যায় শেষ হতে যাচ্ছে!
ঘরের মাঠে চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। আসন্ন সিরিজকে সামনে রেখে ২৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সেই দলে জায়গা পাননি বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। মাশরাফির দলে জায়গা না পাওয়ার কারণ হিসেবে নির্বাচকরা জানিয়েছেন, ভবিষ্যৎ চিন্তা করে, টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় তরুণদের সুযোগ দেওয়ার কারণে মাশরাফি দলে নেই।
বার্তাবাজার/এস.জি