শরণখোলায় বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটের শরণখোলায় বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা সদরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় ও দলীয় পতাকা উত্তোল শেষে ছাত্রলীগের জন্মদিনের বিশাল কেক কেটে সভার উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি অ্যাডভোকেট আমিরুল আলম মিলন এমপি।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত এবং প্রধান বক্তৃা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা।

উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম জীবনের সভাপতিত্বে এবং যুগ্ম-আহবায়ক শরীফ খায়রুল ইসলাম ও হাসান হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন সাবেক ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান স্বপন, জিয়াউল হাচান তেনজিন, আকন্দ ইব্রাহীম সুমন, ছাত্রলীগনেতা মাসুম খান, আসাদুজ্জামান আসাদ, আরাফাত মৃধা, মাসুদ মুন্সী, সুমন হাসান প্রমুখ।

অনুষ্ঠানে স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে শরণখোলা ছাত্রলীগের দায়িত্বে থাকা সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন। তাদের সবাইকে ক্রেষ্ট দিয়ে বরণ করে নেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর