সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন মাগুরা জেলা শাখার পরিচিতি সভা

মানবতার সংস্পর্শে , দূর হোক অন্ধকার”-এই শ্লোগানকে সামনে রেখে Save The Future Foundation মাগুরা জেলা শাখার সদস্যদের পরিচিতি পর্ব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (সোমবার) দুপুরে মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা অডিটোরিয়ামে পরিচিতি পর্বে ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তত্তাবধায়ক মোঃআরিফ হোসেন, এস এম ফেরদৌস রানা, দহরসিংরা সঃ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃমন্নু মিয়া প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, Save The Future Foundation হলো একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। সমাজের অসহায় হতদরিদ্র মানুষের সেবায় নিয়োজিত থাকবে এই সংগঠনটি। সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন মাগুরা জেলা শাখা কে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সক্রিয় ভাবে কাজ করতে হবে। এবং কার্যক্রমকে গতিশীল করার জন্য সবাইকে উৎসাহিত করতে হবে। যারা সক্রিয় এবং স্বেচ্ছায় শ্রম দিতে ইচ্ছুক তারাই কাজ করবে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর