একাত্তরের পরাজিত শক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গিকার করেছেন রায়গঞ্জের বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতারা।
বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সোমবার (৪ জানুয়ারি) সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করে৷ পরে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এম এ আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (হৃদয়), পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠানসহ বিভিন্ন ইউনিটের ছাত্র নেতারা।
সাবেক ছাত্রনেতা ও বর্তমান উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (হৃদয়) তার বক্তব্যে বলেন, ১৯৪৮ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ আওয়ামী লীগের জন্মের এক বছর আগেই প্রতিষ্ঠা পেয়েছিল গৌরব ও ঐতিহ্যের এ ছাত্র সংগঠন। সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর বায়ান্নর ঐতিহাসিক ভাষা আন্দোলন, সাতান্নর শিক্ষক ধর্মঘট, বাষট্টির শিক্ষা আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করে।
বার্তাবাজার/এ.আর