কুড়িগ্রামে শীতবস্ত্র বিতরণ করলেন সিরাজদিখানের সামাজিক সংগঠন

মানবতার সেবায় ব্রত হয়ে প্রতিবছরের ন্যায় এবারও মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কয়েকটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সুদূর কুড়িগ্রামে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালিত হয়েছে।

আজ (সোমবার) সকাল ১০ টায় কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার বটতলা সীমান্তবর্তী এলাকা প্রায় ১হাজার অসহায় নিরীহ শীতার্ত মানুষে মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ, ১হাজার মাস্ক বিতরণ করা হয়েছে এবং ৮টি পরিবারকে সাবলম্বী করার লক্ষ্যে ছাগল উপহার দেওয়া হয়।

এই বিতরণী কর্মসূচীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচাকাটা থানার ওসি মাহবুবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস চঞ্চল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক, বিশিষ্ট সমাজসেবক মমিনুল ইসলাম।

সংগঠনগুলোর পক্ষ্যে উপস্থিত ছিলেন আরিফ রশিদ, সাজ্জাদ নূর, তরিকুল ইসলাম, জাহাঙ্গীর, বায়েজিদ, উজ্জল, জাহিদুল ইসলাম।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর