মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের রোল নাম্বারের প্রচলিত প্রথা পরিবর্তন করে আইডি নাম্বার দেওয়ার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ গোলাম ফারুকের সাক্ষর করা এই নির্দেশনা দেশের সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তা এবং আঞ্চলিক উপ-পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
প্রেরিত নির্দেশনায় বলা হয়েছে, করোনার প্রভাবে দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত কোনো প্রতিষ্ঠানেরই বার্ষিক পরীক্ষা নেওয়া যায়নি। তবে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা হয়েছে তাদেরকে। এভাবে রোল নাম্বার তৈরির প্রক্রিয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রচলিত রোল নাম্বারের প্রথা শিক্ষার্থীদের মাঝে প্রতিদ্বন্ধিতা ও প্রতিযোগীতার মনোভাব সৃষ্টি করে। যার ফলে তাদের গুণগত শিক্ষা অর্জন সঠিক হয়না।
এই কারণে রোল নাম্বার প্রথার পরিবর্তে আইডি নাম্বার প্রবর্তন করে অনুকূল পরিবেশ তৈরি করা হবে। এজন্য দু’টি পদ্ধতির সুপারিশ করছে মাউশি। দৈবচয়ন পদ্ধতিতে আইনি প্রদান ও শিক্ষার্থীদের নামের বানানের বর্ণ ক্রমানুসারে (এ্যালফাবেটিক অর্ডার) প্রদান করা যায়।
উল্লেখ্য, সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ছাত্র-ছাত্রীদের রোল নম্বরের পরিবর্তে আইডি নম্বর দেয়ার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বার্তাবাজার/এসজে