বর্তমান বিএনপির চেয়ে শেখ হাসিনার শাসন ভাল: মেজর আক্তার

আন্দোলনের মাধ্যমে বর্তমান বিএনপি অথবা সেনাবাহিনীকে ক্ষমতার মসনদে বসানোর চেয়ে আওয়ামী লীগ ও শেখ হাসিনার শাসনামল ভাল বলে মন্তব্য করেছেন সাবেক এমপি, বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান।

তিনি বলেন, দুই দুই বার ক্ষমতায় গিয়ে তাদের (বিএনপি) নেতারাও দুর্নীতিগ্রস্ত, যে কারণে সরকারের দুর্নীতির প্রতিবাদে তাদের মাঠে নামার নৈতিক শক্তি নেই।

বিএনপির বহুল আলোচিত কেন্দ্রীয় এই নেতা বলেন, ক্ষমতায় থেকে দুর্নীতি করায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুর্নীতির প্রতিবাদেরও সাহস হারিয়েছেন বিএনপি নেতারা। এই মুহূর্তের দেশের সংকট সমাধানে শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্ব সঠিক।

উল্লেখ্য, বিএনপির মনোনয়ন নিয়ে পঞ্চম ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের একটি আসন থেকে দুইবার এমপি নির্বাচিত হয়েছেন মেজর আক্তারুজ্জামান। কিন্তু বিভিন্ন সময় দলের শীর্ষ নেতাদের কড়া সমালোচনা করে আলোচনার সৃষ্টিও কম করেননি তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর