ফরিদপুরের বোয়ালমারীতে টিনের নিচে চাপা পড়ে ইমামুল মোল্যা বদু (২৮) নামে এক ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ (সোমবার) দুপুরে উপজেলার সহস্রাইল বাজারে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত ইমামুল উপজেলার শেখর ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামের আলতাব হোসেন এর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইমামুলের ভ্যানে এক ব্যক্তি তার ক্রয়কৃত টিন আনার জন্য সহস্রাইল বাজারের সিরাজুল ইসলামের টিনের দোকানে যায়। পরে ইমামুল তার ভ্যানে টিন ওঠানোর জন্য দোকানে দাঁড় করে রাখা টিনের গাদা থেকে টিন মাথায় তুলতে গেলে ওই গাদার (আনুমানিক ১টন) সব টিন তার ওপর চাপা পড়ে। এসময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তা বাজারকে জানান, খবর পেয়ে হাসপাতালে যাই৷ যেহেতু নিহত ব্যক্তিটি বোয়ালমারী উপজেলার আওতায়। তাই তার মরদেহ বোয়ালমারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
বার্তাবাজার/এ.আর