মানবতাবিরোধী মামলার আসামির মৃত্যু

মানবতাবিরোধী অপরাধে দন্ড প্রাপ্ত মাওলানা আকবর আলীর (৯০) মৃত্যু হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মো.মাহবুবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

রোববার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলার মো.মাহবুবুল ইসলাম জানান, আকবর আলী বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, আকবর আলী মানবতাবিরোধী অপরাধে ২০২০ সালের ৮ মার্চ গ্রেফতার হয়। এরপর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন তিনি। তার ছেলে জানায়, উলিপুরের বালাচর নাসিরিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদরাসার প্রিন্সিপাল ছিলেন তার বাবা।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর