পূর্ব শত্রুতার জের ধরে বাদশা মোল্লা ওরফে (কালা) বাদশার হুকুমে একদল সন্ত্রাসী বাহিনী চরতারাপুর ইউনিয়নের দীঘিগোহাইলবাড়ী গ্রামের হেলাল উদ্দিন মোল্লার ১ বিধা জমির পেঁয়াজের দানা কেটে নষ্ট করে দেয়। এতে ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি নির্ধারণ করা হয়।
এ ঘটনায় পাবনা সদর থানায় ভুক্তভোগী পরিবার একটি মামলা দায়ের করা হয়। মামলাটি তুলে নেওয়ার জন্য নানা রকম ভয়ভীতি ও হুমকি অব্যাহত চলতে থাকে যুদ্ধাহত পরিবারটির উপর।
শেষ পর্যন্ত মামলা তুলে না নেওয়ার ফলে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে কালা বাদশা ও তার বাহিনী।
চরতারাপুর ইউনিয়নের দীঘিগোহাইলবাড়ী গ্রামের অসহায় পরিবারটি জীবনের নিরাপত্তা ও ন্যায় বিচার দাবিতে পুলিশ ও জনপ্রশাসনের সহযোগিতা চেয়ে আজ (সোমবার) বেলা ৩টায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে দীঘিগোহাইলবাড়ী গ্রামের হেলাল উদ্দিন মোল্লার মেয়ে রোজিনা খাতুন এ ব্যাপারে লিখিত বক্তব্যে বলেন, ইতোমধ্যে চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসীরা তাদের বাড়িতে হামলা করে ও লুটপাট চালায়। এ দিন এ সময় কালা বাদশার ১৫/২০ জন লোক তার বাবা ও ভাইদের মারপিট করে। ঘরবাড়ি লুটপাট এর পাশাপাশি গরু, ছাগল এর খামার থেকে ৪ টি গরু ও ২০টি ছাগল নিয়ে যায়।
এ ব্যাপারে পাবনা সদর থানায় আরো একটি মামলা দায়ের করে পরিবারটি। কিন্তু বিধিবাম সন্ত্রাসী কালা বাদশা এলাকায় একজন প্রভাবশালীদের মতো উন্মুক্ত ভাবে চলাফেরা করছে। এ অবস্থায় মুক্তিযোদ্ধা পরিবারটি এলাকায় বসবাস করতে পারছে না।
সংবাদ সম্মেলনে এ সময় ইউসুফ আলী প্রামানিক, শরিফুল ইসলাম, ফিরোজাখাতুন, হেলঅল উদ্দিন মোল্লার ছেলে দুলাল উদ্দিন মোল্লা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এ.আর