আমি এখন ১০০ ভাগ খাঁটি সিঙ্গেল: শবনম ফারিয়া

বিবাহ বিচ্ছেদের পর থেকেই বিভিন্ন ভাবে ট্রলের সম্মূখীন হতে হয়েছে শবনম ফারিয়াকে। তার বিয়ে বিচ্ছেদের পর অনেক দিন তাকে আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা যায়নি। সম্প্রতি তিনি আবার ফেসবুকে অ্যাক্টিভ হয়েছেন। তিনি আজ ফেসবুকে একটি ফানি স্ট্যাটাস দিয়েছেন। লিখেছেন:

শান্তিনগর থেকে বনানী একটা ডাইরেক্ট রাস্তা/ফ্লাইওভার/আন্ডারগ্রাউন্ড রাস্তা, এমন ধরনের কিছু একটা বানায় দেয়া যায় না? আমার জিম বনানী, আমার টেইলার বনানী, আমার পার্লার বনানী, ঢাকা শহড়ের সব সুন্দর ছেলেরা বনানীতে!
প্লিজ কেউ কিছু একটা করেন!
নাইলে একটা ক্যাবল কার এরই লাইন বানায় দেন!
ঝুলে ঝুলে যাইগা.

ফারিয়ার ওই স্ট্যাটাসে কমেন্ট করেছেন আরেক অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তিনি লিখেছেন, বাসা বনানী নাও প্লিজ. আমি যাবো থাকতে।
ভাবনার এমন কমেন্টের রিপ্লাইয়ে ফারিয়া লিখেন, না না , তুমি ধানমন্ডি থাকো! আমি এখন ১০০ ভাগ খাঁটি সিঙ্গেল! সুন্দর সুন্দর ছেলে দেখা আমার নৈতিক দায়িত্ব! এমন কইরো না আমার সাথে!

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর