আর এক সপ্তাহ পরেই বাংলাদেশ আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডের পাশাপাশি দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে ক্যারিবীয়রা।
এই সফরকে সামনে রেখে দুটি আলাদা দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০ সদস্যের প্রাথমিক টেস্ট দলে জায়গা পাননি অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।
দেশের জার্সিতে ৪৯টি টেস্ট খেলেছেন মাহমুদউল্লাহ। টেস্টে ৩১.৭৭ গড়ে রান করা মাহমুদউল্লাহ ৪টি সেঞ্চুরি ও ১৬টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ইয়াসির আলি রাব্বি ও হাসান মাহমুদ।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড: মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মোহাম্মদ মিথুন, ইয়াসির আলি রাব্বি, মোহাম্মদ সাইফ হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কাজী নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম, নাইম হাসান, আবু জায়েদ চৌধুরী রাহি, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন চৌধুরী।
বার্তাবাজার/এস.জি