সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৯১০ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪ জন।
এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লাখ ১৬ হাজার ৯২৯ জনে। এখন পর্যন্ত দেশে মোট মারা গেছেন ৭ হাজার ৬৫০ জন। গতকাল ২৭ জনের মৃত্যু হয়েছিল।
আজ সোমবার (৪ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লাখ ৬১ হাজার ৫১৫ জন।
বার্তাবাজার/এস.জি