ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যালের পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ, কেক কেটে ও মিষ্টি বিতরণ করে দিবসটি উদযাপন করে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
জানা যায়, এদিন বেলা ১২টার দিকে শাখা ছাত্রলীগের একটি অংশের উদ্যোগে কেক কাটা হয় ও মিষ্টি বিতরণ করা হয়। এসময় শাখা ছাত্রলীগ নেতা নাসিম আহমেদ জয়, শাহিন আলম, হাফিজ, বাধন, অঙ্কন নয়ন, আশিক, সৌমিক, হিরোক, নাবিল, রকি প্রমুখসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও আগামীকাল ইবি ছাত্রলীগের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
এর আগে শাখা ছাত্রলীগের অপর একটি অংশের উদ্যোগে বেলা ১১টার দিকে মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যালের পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে তারা ছাত্রলীগের দলীয় টেন্টে কেক কেটে দিবসটি উদযাপন করে বলে জানা গেছে।
বার্তাবাজার/পি