রাজধানীর খালের পাড় দিয়ে যত অবৈধ বহুতল ভবন রয়েছে সব ভেঙে দেয়ার ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
সোমবার (৪ জানুয়ারি) ইব্রাহিমপুর খাল গতিশীল করতে এবং খালের পাড়ের সকল অবৈধ ভবন উচ্ছেদ পরিদর্শন কালে তিনি দখলদারদের হুশিয়ারি করে এসব কথা বলেন। তিনি বলেন, ওয়াসা থেকে খালের দায়িত্ব পাওয়ার পরই আমরা উচ্ছেদ অভিযান শুরু করি। এ উচ্ছেদ অভিযান চলাকালে যত প্রভাবশালী দখলদারই থাকুক না কেন কেউ ছাড় পাবে না।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসির) প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম সাইদুর রহমানের নেতৃত্বে সকাল ১১টায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়। উচ্ছেদ অভিযানের প্রথম দিনে ইব্রাহিমপুর পুলপাড় থেকে দুই কিলোমিটার পর্যন্ত খালপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা। এ অভিযান পর্যায়ক্রমে চলমান থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
বার্তাবাজার/ই.এইচ.এম