দিন-দুপুরে সরকারি গাছ কাটল প্রভাবশালীরা

জয়পুরহাট সদর উপজেলার দোগাছী পেচুঁলিয়া রাস্তার পাশের সরকারি গাছ দিন-দুপুরে এক প্রভাবশালীরা কেটে নিয়ে গেছে। এদিকে ঘটনার পর স্থানীয় ভূমি অফিস গাছগুলো জব্দ করে স্থানীয় ইউপি পরিষদে রেখেছেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, জয়পুরহাটের সদর উপজেলার দোগাছী পেচুঁলিয়া আলম এর জমির পাশে রাস্তায় কয়েকটি কদমের গাছ লাগানো ছিল। তিনি গাছগুলো বিক্রির পর সোমবার গাছগুলো কাটা শুরু করেনস্থানীয় গাছ ব্যবসায়ী। স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসারের নিকট খবর দিলে দোগাছী ইউপি গ্রাম পুলিশ ও ভূমি অফিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখেন গাছগুলো কাটা হয়েছে এবং পাশেই মজুত করে রাখা হয়েছে। তখন তারা গাছের ১৫টি গুল জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন।

স্থানীয়রা জানান, পেঁচুলিয়া গ্রামের রাস্তার পাশ থেকে তিনটি কদম গাছ কেটেছে আলম এবং গাছগুলো ইউনিয়ন পরিষদ নিয়ে গিয়েছে।

এ ব্যাপারে আলম কোন বক্তব্য দিতে রাজি হননি।

গ্রাম পুলিশ দেবেন চন্দ্র বলেন, খবর পেয়ে ভূমি অফিসের লোক নজরুলকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল থেকে গাছের ১৫টি গুল উদ্ধার করে পরিষদে আনা হয়েছে।

এ ব্যাপারে স্থানীয় দোগাছী ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলামের সাথে যোগাযোগের জন্য ফোন দিলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন। তারপর বারবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায় বলেন, ঘটনাস্থল থেকে গাছগুলো জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদে রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং রাস্তার গাছ কেটেছে কিনা সে জন্য সার্ভেয়ারকে পাঠানো হয়েছে রাস্তার সীমানা মাপার জন্য। সার্ভেয়ারের রিপোর্ট পেলেই পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর