পেলের রেকর্ড ভাঙলেন রোনালদো

কিছুদিন আগেই ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের নির্দিষ্ট এক ক্লাব সান্তোসের হয়ে ৬৪৩ গোলের রেকর্ড ভেঙে দেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এবার পেলের আরেকটি রেকর্ড ভেঙে দিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে পেলে মোট ৭৫৭ গোল করেছিলেন পেলে। ক্যারিয়ারে সান্তোস ও নিউইয়র্ক কসমসের হয়ে ৬৮০ ও ব্রাজিলের জার্সিতে ৭৫৭ গোল করেছিলেন পেলে।

রোববার রাতে উদিনেসের বিপক্ষে জোড়া গোল করে পেলেকে টপকে গেলেন রোনালদো। এখন পর্যন্ত ৭৫৮টি গোল করেছেন রোনালদো। রোনালদো ক্লাবের হয়ে ৬৫৬ ও জাতীয় দলের হয়ে ১০২টি গোল করেছেন।

বর্তমানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেসি গোল করেছেন ৭৪২টি। তবে রোনালদোর চেয়ে প্রায় ২০০টি ম্যাচ কম খেলেছেন মেসি। তবে মেসি-রোনালদো এখনও একজনের চেয়ে পিছিয়ে আছেন।

চেক রিপাবলিকের কিংবদন্তি হোসে বিকান ক্যারিয়ারে মোট ৮০৫টি অফিসিয়াল গোল করেছেন। ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে মোট ৫৩০টি ম্যাচ খেলেন তিনি। তবে ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল বলছে বাইকানের গোল সংখ্যা ৭৫৯টি।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর