ইরফান সেলিমকে অস্ত্র ও মাদক মামলা থেকে অব্যাহতি

ঢাকা-০৭ সংসদীয় আসনের সদস্য হাজী সেলিমেন পুত্র ইরফান সেলিমকে মাদক ও অস্ত্র এই দুই মামলা থেকে তাকে অব্যাহতি দেয়া হয়।

সোমবার (৪ জানুয়ারি) ঢাকা সিএমএম আদালতে দাখিলের চূড়ান্ত প্রতিবেদন থেকে জানা য়ায় ইরফান সেলিমের বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলার পক্ষে কোন সাক্ষী প্রমাণ না পাওয়ায় তাকে এই দুই মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। এখন এই দুই মামলায় তার বিরুদ্ধে আর কোন অভিযোগ গঠন করা যাবে না বলে জানান পুলিশ।

উল্লেখ্য, গত বছরের ২৫ অক্টোবর রাজধানীর ধানমন্ডি এলাকায় সংসদ সদস্যদের স্টিকার যুক্ত গাড়ি দিয়ে নৌ বাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদের মোটরসাইকেলে ধাক্কা দিলে। ওয়াসিফ আহমেদ জিজ্ঞেস করেছিল কেন ধাক্কা দিলেন?এতে ক্ষুদ্ধ হয়ে গাড়ি থেকে নেমে নৌ বাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদকে মারধর করা হয়। পরদিন এ ঘটনায় ইরফানসহ আরও ৪ জনের নাম উল্লেখ করে মামলা হয়।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর