টাঙ্গাইলে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বর্ণাঢ্য আয়োজন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) সকালে বেলুন উড়িয়ে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন- টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

পরে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে- টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির এমপি, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরনসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর