কুমিল্লা-২ আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরির নির্দেশে জগতপুর ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি ও উক্ত ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশি আলহাজ¦ গোলাম মাওলার নিজ অর্থায়নে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে।
আজ সোমবার জগতপুর ইউনিয়নের ১ ও ২ ওয়ার্ড সৎমেহের বিবির বাজার এবং ৮ নং ওয়ার্ড কেশবপুর গ্রামে ৩’শ শীতবস্র (কম্বল) বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জগতপুর ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ মোঃ গোলাম মাওলা, জগতপুর ইউনিয়ন পুলিশিং কমিউনিটির সভাপতি মোফাজ্জল হোসেন,সৌদি প্রবাসী ও সমাজসেবক শাহ আলম পাঠান,উপজেলা যুবলীগ নেতা মোঃ ফজলুল হক,১নং ওয়ার্ড আ.লীগ সভাপতি মাহাবুবুল হক খোকন, সাধারণ সম্পাদক আব্দুল মালেক ভুইয়া, সহ-সভাপতি ফিরোজ ভূইয়া,ইয়াছিন মেম্বার, ২নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আঃ খালেক সরকার,সাধারণ সম্পাদক আবু কালাম, সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, ৮নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মোঃ সামসুজ্জামান ও খলিলুর রহমান মেম্বার প্রমূখ। এসময় গোলাম মাওলা বলেন, আমি আসন্ন জগতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগ থেকে মনোনয়ন প্রত্যাশি।
সকলের দোয় ও সহযোগিতা কামনা করছি। দল যদি আমাকে মনোয়ন দেন, তাহলে খুব সহজে বিজয় ছিনিয়ে আনতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন যদি নির্বাচিত হতে পারি তাহলে আমি আমার জীবনের বাকী সময়গুলো মানব সেবায় কাজ করে যাবো এবং এমপি মহোদয় সেলিমা আহমাদ মেরি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকারের হাতকে শক্তিশালী করার লক্ষে তাদের নির্দেশ অনুযায়ী নিষ্ঠার সাথে কাজ করবো।
এছাড়াও উক্ত ইউনিয়নের প্রতিটি গ্রামের অসহায় গরীব-দুঃখী হতদরিদ্রদের খোজ খবর নিচ্ছি এবং তাদের সুখে দুঃখে এবং বিপদ আপদে পাশে থাকবো।
বার্তাবাজার/পি