সাতক্ষীরায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ও সার্কাস

সাতক্ষীরার দেবহাটায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ও সার্কাস অনুষ্ঠিত হয়েছে। সোমবার সুবর্নাল সেন্ট্রাল হাই স্কুল ফুটবল মাঠ সুবর্নাবাদ ইউনাইটেড ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় দুপুর ২.৩০ মিনিটে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও ১ নং কুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আছাদুল হক।

বিশেষ অতিথিছিলেন ১ নং কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক বিধান চন্দ্র বর্মন।

সভাপতিত্ব করেন সুনাবাদ ইউনাইটেড ক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি কৃষ্ণপদ সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন, সুবর্ণবাদ ইউনাইটেড ক্লাবের সভাপতি রবিউল ইসলাম।

খেলায় জেলার বিভিন্ন এলাকার কয়েকটি দল অংশ নেন। এসময় কয়েক হাজার মানুষ মনমুগ্ধকর ঐতিহ্যবাহী লাঠি খেলা ও সার্কাস উপভোগ করে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর