পাবনায় ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পাবনায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে জেলা আওয়ামীলীগের কার্যলয়ে এই আলোচনা ও কেক কাটা আয়োজন করা হয়। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এর মধ্যে দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।

কেক কাটা ও আলোচনা সভায় জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফিরোজ আলী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলুসহ জেলা, উপজেলা,থানা ছাত্রলীগের নেতা কর্মী’রা। আলোচনা শেষে প্রধান অতিথি ছাত্রলীগের নেতা কর্মীদের নিয়ে কেক কেটে অনুষ্টান শেষ হয়।

উল্লেখ্য, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। তার নেতৃত্বেই ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর