যশোরে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দিবসটি উপলক্ষে শহরের বকুল তলায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পার্ঘ্য অর্পণ, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এবং যশোর জেলা ছাত্রলীগের ব্যানারে এসব কর্মসূচি পালিত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যবিপ্রবি ছাত্রলীগ সোমবার (৪ ডিসেম্বর)সকাল সাড়ে ১০টায় যবিপ্রবির শহীদ মশিয়ূর রহমান হলের সভাপতি বিপ্লব দে শান্ত’র নেতৃত্ব র‌্যালিসহকারে বঙ্গবন্ধুর ম্যুরালে আসে। সেখানে সংগঠনের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করেন নেতাকর্মীরা।

এরপর বেলা ১১টায় সরকারি এমএম কলেজ ছাত্রলীগের সহসভাপতি ইমরান হোসেন এর নেতৃত্বে যশোর জেলা ছাত্রলীগের ব্যানারে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পার্ঘ্য অর্পণ করা হয়।

এ দুইটা কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যবিপ্রবি ছাত্রলীগের শেখ হাসিনা হলের সভাপতি শিলা আক্তার, ইংরেজি বিভাগের সভাপতি রুহুল কুদ্দুস রোহিত, তথ্য ও গবেষণা হলের সভাপতি আল মামুন সুমন সিমন, পদার্থ বিজ্ঞান বিভাগের যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন, এমএম কলেজ ছাত্রলীগের নেতা জাকির হোসেন লিমন, মফিজুর রহমান স্বাধীন, সিরাজুল ইসলাম শাকিল এবং নাজমুল শেখ সৈয়দ আহমেদ প্রমুখ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর