ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাকিব আল হাসান জায়গা পেয়েছেন টেস্ট দলে। এছাড়াও নতুন মুখ হিসেবে দলে ডাক পেয়েছেন ইয়াসির আলী রাব্বি ও হাসান মাহমুদ।
আগামী ৩ জানুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ১১ ফেব্রুয়ারি মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।
টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটর কুমার, মোহাম্মদ মিথুন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, ইয়াসির আলি রাব্বি, মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম, খালেদ আহমেদ চৌধুরী, আবু জায়েদ চৌধুরী, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাঈম হাসান ও ইবাদত হোসেন চৌধুরী।
বার্তাবাজার/এস.জি