ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ ছাত্রলীগ সিরাজদিখান শাখার আয়োজনে ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ সোমবার ৪ঠা জানুয়ারি উপজেলা মোড়ে সকাল ১১ টায় আ’লীগের পার্টি অফিসে কেক কাটা, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদের সভাপতিত্ত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক পারভেজ চোকদার পাপ্পুর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজ্বী মহিউদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, লতব্দী ইউ.পি চেয়ারম্যন এস.এম সোহরাব হোসেন, রশুনিয়া ইউ.পি চেয়ারম্যন ইকবাল হোসেন চোকদার, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু, উপজেলা ছাত্রলীগের ১নং যুগ্ন সাধারন সম্পাদক জে.এফ রোহান, লতব্দী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. নাজমুল হাসান সহ সংগঠনের সকল নেতা-কর্মীরা।
বার্তাবাজার/পি