টাঙ্গাইলে নিখোঁজের পাঁচ দিন পর পুকুর থেকে শামন (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ জানুয়ারি) শহরের কান্দাপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক শামন শহরের কলেজ পাড়া এলাকার মৃত দুদু মিয়ার ছেলে।
স্থানীয় কাউন্সিলর শফিকুল হক শামীম জানান, শামন গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল। সোমবার সকালে স্থানীয় পুকুরে লাশ ভাসতে দেখে তাকে খবর দেয়। পরে তিনি পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে প্রকৃত রহস্য জানা যাবে।
বার্তাবাজার/পি