চলতি মাসেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে বাংলাদেশ দল। আসন্ন সিরিজকে সামনে রেখে ওয়ানডের জন্য ২৪ সদস্যের ও টেস্টের জন্য ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়ানডে দলে জায়গা হয়নি বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। দলে জায়গা পেয়েছেন নিষেধাজ্ঞা কাটিয়ে মুক্ত হওয়া সাকিব আল হাসান।
আগামী ১০ জানুয়ারি থেকে অনুশীলনে নামবে টাইগাররা। সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামী ২০ জানুয়ারি। সিরিজের বাকি দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২২ ও ২৫ জানুয়ারি। আগামী ৩ ফেব্রুয়ারি প্রথম টেস্ট ও ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় টেস্টে মাঠে নামবে দুই দল।
ওয়ানডে প্রাথমিক স্কোয়াড: তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, হাসান মাহমুদ, মোহাম্মদ মিঠুন, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, আল আমিন হোসেন, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান, ইয়াসির আলি রাব্বি, নাঈম শেখ ও রুবেল হোসেন।
বার্তাবাজার/এস.জি