ভারতের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, সঠিক সময়ে ভ্যাকসিন পাবো

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড- ১৯ টিকা কয়েক মাসের জন্য ভারত বন্ধ করে দিলেও বাংলাদেশ যথা সময়ে করোনা টিকা পাবে বলে আশ্বাস দিযেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক থাকায় তারা আমাদের সঠিক সময়ে করোনা ভ্যাকসিন দিবে। এতে চুক্তির ব্যত্যয় ঘটবে না।

চলতি বছরে আগামী মাসে সিরাম ইনস্টিটিউটের কাছ থেকেই বাংলাদেশের ৫০ লাখ ডোজ টিকা পাওয়ার কথা ছিল। সিরামের অ্যাকাউন্টে রোববার (৩ জানুয়ারি) বাংলাদেশ সরকারের অগ্রিম ৬০০ কোটি টাকা জমা দেয়ার কথা ছিল। কিন্তু পরের দিনেই করোনা টিকা রফতানিতে নিষেজ্ঞা দেয় ভারত।

ভারতে সরকার গত (২ জানুয়ারি) অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দেয়। টিকা রফতানি নিয়ে এরই মধ্যে সিরাম ইন্সটিটিউট বাংলাদেশ, মরক্কো ও সৌদি আরব সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি করে।

চুক্তি অনুযায়ী সিরাম ইন্সটিটিউট ৬ মাসের মধ্যে তিন কোটি ডোজ টিকা দেয়ার কথা বাংলাদেশকে। প্রতিমাসে ৫০ লাখ টিকা দিবে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর