উইলিয়ামসনের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে নিউজিল্যান্ড

ক্রাইস্টচার্চে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ২৯৭ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত খেলে যাচ্ছে নিউজিল্যান্ড।

৩ উইকেট হারিয়ে ২৮৬ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে তারা। তবে ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। মাত্র ১৬ রান করে ফাহিম আশরাফের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরেন টম ব্লান্ডেল।

এরপর মাঠে নামেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন টম লাথাম ও রস টেলর। ৩৩ রান করে শাহীন শাহ আফ্রিদির বলে হ্যারিস সোহেলের হাতে ক্যাচ দিয়ে ফিরেন লাথাম।

অন্যদিকে মোহাম্মদ আব্বাসের বলে শান মাসুদের হাতে ধরা পড়ে ফিরেন টেলর। তিনি ১২ রান করে ফিরেন। দিনের বাকি সময় উইলিয়ামসনের সঙ্গে দলকে এগিয়ে নিতে থাকেন হেনরি নিকোলস। ২১৫ রানের দারুণ এক পার্টনারশিপ গড়ে দ্বিতীয় দিন শেষ করেছে তারা।

দিন শেষে উইলিয়ামসন ১১২ ও নিকোলস ৮৯ রানে অপরাজিত আছেন। পাকিস্তানের চেয়ে ১১ রানে পিছিয়ে আছে কিউইরা।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর