ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল মোড়ের দুর্ভোগচিত্র কাটিয়ে ওঠে যাত্রীরা ফিরছে স্বস্তিতে। তিন বছরে পুরোপুরি পাল্টে গেছে ফেনীর মহিপাল মোড়ের দুর্ভোগের রূপ।
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মহিপালে চর্তুমুখী সংযোগের কারণে যানজট ছিল নিত্যদিনের ব্যাপার। সৃষ্ট যানজটের কবলে পড়ে মানুষকে ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে থাকতে হতো। এত যাত্রীদের ভোগিান্তিসহ সময়ের ব্যপক ক্ষতি হতো। পণ্যবাহী পরিবহণে থাকা কাঁচামালে পচন ধরে ক্ষতির সম্মূখীন হতে হতো।
দেশের প্রথম ৬ লেনের ফ্লাইওভার নির্মাণ করা হয় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মহিপালে। ফ্লাইওভারটি গত তিন বছর ধরে চালুর পর কমে গেছে যানযট,সাশ্রয় হয়েছে ব্যাপক সময়, সেই সাথে কমে গছে সাধারণের মানুষের ভোগান্তি।
স্থানীয় লোকজন ও গাড়ি চালকরা জানান, ফ্লাইওভার নির্মাণের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোন যানজট নেই। অপরদিকে ফ্লাইওভারের নিচ দিয়ে মহিপাল হয়ে বৃহত্তর নোয়াখালী ও পার্বত্য জেলাসহ অন্যান্য দূরপাল্লার গাড়িগুলো চলাচল করছে যানজট ছাড়াই।
উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল মোড়ের ৬ লেনের সেতু নির্মাণে ব্যয় হয়েছে ১৮১ কোটি ৪৮ লাখ টাকা। সেনাবাহিনীর ১৯ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন লিমিটেডের তত্ত্বাবধানে নির্মাণকাজটি সম্পূর্ণ হয়।
বার্তাবাজার/ই.এইচ.এম