চলতি মাসের ২৩ ও ৩০ তারিখে সিলেট দেকে লন্ডনগামী দুটি ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সোমবার (৪ জানুয়ারি) এ সংক্রান্ত তথ্য জানিয়েছে বিমান পরিবহণ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সিলেট থেকে লন্ডনগামী ফ্লাইট দুটি বাতিল করার কারণ হিসেবে জানা গেছে মহামারি করোনা ভাইরাসের নতুন স্ট্রেইন শনাক্ত হওয়া। যার প্রার্দুভাব সবচেয়ে বেশি যুক্তরাজ্যে।
বন্ধ হওয়া এ ফ্লাইট আবার পরবর্তীতে কবে নাগাদ চালু হবে সে ব্যাপারে কিছু জানায়নি বিমান চলাচল কতৃপক্ষ।
উল্লেখ্য, প্রাণঘাতী করোনা ভাইরাসের নতুন স্ট্রেইন ষর্বপ্রথম যুক্তরাজ্যে শনাক্ত হয়। সেই থেকে দেশটির সঙ্গে বিশ্বের অনেক দেশ বিমান চলাচল বন্ধ রেখেছে। এবং সকল ধরনের বাণিজ্যিক চুক্তি সাময়িক ভাবে প্রত্যাহার করা হয়েছে।
বার্তাবাজার/ই.এইচ.এম