২য় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীসহ প্রথম স্ত্রীর ফাঁসি

মেহেরপুরে ২য় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সহ ১ম স্ত্রীর ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সোমবার সকাল ১১ টায় মেহেরপুরের অতিরিক্ত জেলা জজ রিপতি কুমার বিশ্বাস এ রায় ঘোষনা করেন।

ফাঁসির দন্ড প্রাপ্ত আসামীরা হলেন সদর উপজেলার যাদবপুর গ্রামের নবীছদ্দীনের ছেলে সাইদুল ইসলাম ও তার ১ম স্ত্রী জমেলা খাতুন। এ রায় ঘোষনার সময় আসামীরা পলাতক ছিলেন।

মামলা সূত্র জানা গেছে,২০১০ সালে সদর উপজেলার যাদবপুর গ্রামের সাইদুল ইসলাম ও তার ১ম স্ত্রী জমেলা খাতুন ২য় স্ত্রী জরিনা খাতুনকে হত্যার পর একটি আলুক্ষেতের মধ্যে পুতে রাখে কয়েকদিন পর পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় হাবিবুর রহমানের স্ত্রী ফেরদ্যেসি খাতুন বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে মেহেরপুর থানায় মামলা দায়ের করে। যার মামলা নং ৭ তারিখ- ০৬.০১.২০১০ ইং।

এ ঘটনায় জড়িত সন্দেহে সাইদুল ইসলাম ও তার ১ম স্ত্রী জমেলা খাতুনকে আটকের পর আদালতে নেয়া হলে তারা ১৬৪ ধারায় দোষ শিকার করে জবান বন্দি দেয় এবং এ ঘটনার সাথে জড়িত না থাকায় ৩ জনকে চার্জশীট থেকে অব্যহতি দেয়া হয়। পরে দীর্ঘ স্বাক্ষ্য গ্রহন শেষে এ মামলার রায় প্রদান করে বিজ্ঞ আদালত।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর