আলফাডাঙ্গায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) দিবসটি উপলক্ষে সকাল ১১টায় সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা সদর বাজারের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে উপজেলা ছাত্রলীগ নেতা নওফেল আহমেদ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান, আওয়ামী লীগ নেতা তবিবুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন, যুগ্ম আহবায়ক এস এম জানে আলম জনি, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মো. রবিউল ইসলাম, সাজ্জাদ হোসেন পিকুল, পলাশ মাহমুদ।

এসময় উপস্থিত ছিলেন, বুড়াইচ ইউনিয়ন যুবলীগের সভাপতি অসিত কুমার মৃধা, গোপালপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সজিব মিয়া, আলফাডাঙ্গা মানব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক খান মাহফুজুর রহমান, সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইকলাচ ফকির, আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগ নেতা রাজিব ইসলাম, ইজাজ আহমেদ শুভ, রিপন হোসেন, ইস্রাফিল আহমেদ, আবু বক্কর, নাঈম ইসলাম, পৌরসভা ছাত্রলীগ নেতা আলামিন আহমেদ, নিশান মাহমুদ শামিম, জামিল আহমেদ, শেখ মেহেদী, আলফাডাঙ্গা সদর ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাছেল কাজী, সাকিব ইসলাম, আবু সুফিয়ান শাওন, বুড়াইচ ইউনিয়ন ছাত্রলীগ নেতা রমজান খান, সাজ্জাদ শেখ, বানা ইউনিয়ন ছাত্রলীগ নেতা হানিফ মাহমুদ, জাকারিয়া মল্লিক, পাঁচুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইলিয়াস শেখ, মামুন ইসলাম, গোপালপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মহিদুল ইসলাম মহিদ, খান মোস্তাফিজুর রহমান সানি, হাসিব আল মামুন, টগরবন্ধ ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইমরুল হাসান, শাহিদুল ইসলাম কোরবান প্রমুখ।

আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর