বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ১৮ লাখ ছাড়াল

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস তথ্য অনুযায়ী সোমবার (৪ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মারা গেছে ১৮ লাখ ৫০ হাজার ৬০৭ জন। আর আক্রান্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৫৫ লাখ ২ হাজার ২৩২।

করোনায় সর্বোচ্চ মৃতের দেশ যুক্তরাষ্ট্রে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা ২ কোটি ১১ লাখ ১৩ হাজার ৫২৮। এ পর্যন্ত মারা গেছে ৩ লাখ ৬০ হাজার ৭৮ জন।

এরপরই অবস্থান করেছে প্রতিবেশী দেশ ভারত। এ দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩ লাখ ৪১ হাজার ২৯১। মারা গেছে ১ লাখ ৪৯ হাজার ৬৮৬ জন।

এদিকে ২৭তম দেশ হিসেবে আছে বাংলাদেশ। দেশটিতে মোট করোনা শনাক্তের সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৯ জন। এর মধ্যে মারা গেছেন ৭ হাজার ৬২৬ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে মাসে চীনে সর্বপ্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় এরপর এই প্রাণঘাতী করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। গত বছরের (৮ মার্চ) বাংলাদেশে এই মহামারি করোনা ভাইরাস শনাক্ত হয়।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর