পাকিস্তানের একটি কয়লা খনির ১১ জন শ্রমিকে হত্যা করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। শনিবার (২জানুয়ারি) আফগানিস্তান সীমান্তের নিকটবর্তী পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে এমন ঘটনা ঘটে।
ইসলামিক স্টেটের জঙ্গিরা কয়লা খনির শ্রমিকদের অপহরণ করে খনির কাছেই হত্যা করে। নিহত সকল শ্রমিকরা শিয়া সম্প্রদায়ের হাজারা জনগোষ্ঠীর তাই তারা বারবার জঙ্গীগোষ্ঠী দ্বারা আক্রমণের স্বীকার হন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ হামলাকে অমানাবিক সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যায়িত করে নিন্দা ও ঘৃণা প্রকাশ করেছেন।
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের আধাসামরিক বাহিনী লেভিস ফোর্সের কর্মকর্তা আলী জাতোইয়ের জানান, ঘটনাস্থলেই ৬ শ্রমিককে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি ৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান।
বার্তাবাজার/ই.এইচ.এম