কানাডার উত্তর অ্যালবার্টায় একটি প্রাইভেট হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত হয়েছে।
জানা যায়, বার্চ হিলস কাউন্টি এডমন্টনের প্রায় ৫০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে একটি মাঠে নতুন বছরের প্রথম দিনেই এমন দুর্ঘটনার খবর পাওয়া গেল। নিহত ব্যক্তিরা একই পরিবারের। স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তান।
স্থানীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, একটি ফসলের জমি থেকে বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ এবং মরদেহ উদ্ধার পুলিশ। কিন্তু তাদের নাম পরিচয় জানা যায়নি।
হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে মাউন্টেন পুলিশ গ্র্যান্ড প্রেইরির পাহাড়ি এলাকার কাছ থেকে জরুরী সাহায্য বার্তা পায়। এরপরই উদ্ধার অভিযান শুরু করে পুলিশ।
বার্তাবাজার/ই.এইচ.এম