সরকার অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে না: রিজভী

আমরা নিপীড়ন নির্যাতন সহ্য করেও মানব কল্যানে কাজ করে যাচ্ছি। অথচ সরকার অসহায় মানুষদের পাশে দাড়াচ্ছেনা বলে মন্তব্য করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসহচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, খালেদা জিয়া যখন মুক্ত ছিলেন, তখন তিনি প্রতিবছরই শীতার্ত মানুষের পাশে দাঁড়াতেন। এছাড়াও তারেক রহমান ১/১১ সরকারের নির্যাতনের শিকার হয়ে বিদেশে যান। তাদের পক্ষ থেকে আমরা শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছি।

রোববার(৩ জানুয়ারি) রাতে মোহাম্মদপুর এলাকায় অসহায় শীতার্ত মানুষদের শীতবস্ত্র বিতরণকালে এ কথা বলেন রিজভী।

তিনি বলেন, বর্তমানে দেশের উত্তরাঞ্চলে প্রচন্ড শৈত্যপ্রবাহ চলছে। অথচ সেখানে দেশের কোন এমপি মন্ত্রীকে সহায়তা করতে দেখা যাচ্ছেনা।

রিজভী আরও বলেন, আপনারা দেখছেন কিনা জানিনা, তারা সবাই বিএনপির বিরুদ্ধে বক্তব্য দেওয়া নিয়েই ব্যাস্ত। তাছাড়াও তারা দেশের বড় বড় উন্নয়ন প্রকল্পের প্রচার চালানো নিয়ে ব্যস্ত। কিন্তু দেশের মানুষের পেটে ভাত নাই, গায়ে কাপড় নাই। অথচ এসব দিকে তাদের নজর নাই।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর