শিক্ষানুরাগী কাঞ্চন মুন্সীর ৭২তম মৃত্যুবার্ষিকী আজ

আজ সোমবার বিশিষ্ট শিক্ষানুরাগী, জনদরদী, সমাজসেবক মরহুম কাঞ্চন মুন্সীর ৭২তম মৃত্যুবার্ষিকী। ১৯৪৯ সালের আজকের এই দিনে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন।

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামের মানুষের সেবায় আমৃত্যু নিজেকে নিয়োজিত রেখেছিলেন কাঞ্চন মুন্সী। কামারগ্রামকে শিক্ষার আলোয় আলোকিত করতে ১৯৩৭ সালে প্রতিষ্ঠা করেছিলেন কামারগ্রাম কাঞ্চন একাডেমী, যা এখনও আলফাডাঙ্গা উপজেলার স্বনামধন্য ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। পাশাপাশি তিনি কামারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাসপাতাল, ঈদগাহ, কবরস্থান স্থাপনসহ বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করে জীবনমান উন্নয়নে সহায়তা করেছেন।

কাঞ্চন মুন্সির মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানামুখী কর্মসূচি নেওয়া হয়েছে। কামারগ্রাম কাঞ্চন একাডেমী ও কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের উদ্যোগে স্মরণসভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর