সুষ্ঠু নির্বাচনের দাবিতে ওবায়দুল কাদেরের ভাইয়ের গণঅনশন

সুষ্ঠু নির্বাচন এবং ভোটের দাবিতে সড়ক অবরোধ করে গণঅনশনে বসেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের।

রোববার (৩ জানুয়ারি) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সড়ক অবরোধসহ গণঅনশন করে। এসময় তারা দাবি করে বলেন, জেলা প্রশাসক খোরশেদ আলম, পুলিশ সুপার আলমগীর হোসেন ও জেলা রিটার্নিং কর্মকর্তা রবিউল হককে প্রত্যাহার করে, অস্ত্র উদ্ধার ও জেলা আওয়ামী লীগের কমিটি সংশোধন করে পুনরায় ঘোষণা করতে হবে।

এসকল দাবি নিয়ে তারা রোববার সকাল ১১টা থেকে শুরু করে একটানা দীর্ঘ ৭ ঘণ্টা বাজারের দোকানপাট থেকে শুরু করে রাস্তা ঘাট সব কিছু বন্ধ করে রাখে। রাস্তায় টায়ারে আগুন জালিয়ে বিক্ষোভ করে। এতে যান চলাচল ব্যাহত হয়। সেই সাথে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

এসময় বাজারের জিরো পয়েন্টে বঙ্গবন্ধু চত্বর এলাকায় সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌরসভা নির্বাচনের আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আব্দুল কাদের মির্জাসহ দলীয় নেতাকর্মীরা গণঅনশন শুরু করেন।

আসন্ন (১৬ জানুয়ারি) বসুরহাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনের ব্যাপারে রোববার সকাল ১০টার সময় উপজেলা হল রুমে নোয়াখালী জেলা প্রশাসক মো. খোরশেদ আলম, পুলিশ সুপার আলমগীর হোসেন আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠক চলাকালে এক পর্যায়ে জেলা প্রশাসক (ডিসি) খোরশেদ আলম অশালীন ও নির্বাচনী আচরণবিধি লঙ্গনীয় বক্তব্য না দেয়ার অনুরোধ জানান আওয়ামী লীগের প্রার্থী আব্দুল কাদের মির্জাকে। আর এতেই তিনি রেগে যান এবং বলেন আমাকে বক্তব্য শেখাবেন না। এসব নিয়ে প্রথমে কথা কাটা কাটি হলেও পরে হট্রগোল সৃষ্টি হয়।

সুষ্ঠু নির্বাচন এবং ভোটের দাবিতে সড়ক অবরোধ করে গণঅনশনে বসেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা নির্বাচনের আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আব্দুল কাদের মির্জাসহ দলীয় নেতাকর্মীরা। এসময় তারা ডিসিকে দালাল বলে স্লোগান দিতে দিতে বসুরহাট বাজারে এসে দোকানপাট বন্ধ করে দিয়ে অনশন শুরু করে দেয়। এই অনশন চলাকালে আব্দুল কাদের মির্জা অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিৎসা নিতে দেখা যায়।

আন্দোলনকারীরা জানান তাদের দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাবে।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর