অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলা তৈরী ভ্যাকসিনের চুড়ান্ত অনুমোদন দেওয়ার দিনেই রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছেন ভারত সরকার।
এদিকে, অক্সফোর্ডের ভ্যাকসিন ভারতে অনুমোদন পাওয়ার পর আশার আলো দেখেছিল বাংলাদেশ। কিন্তু প্রতিবেশী দেশ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্তে সহসায় বাংলাদেশের ভ্যাকসিন পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বার্তা সংস্থা এপি জানায়, আগামী কয়েকমাসের জন্য ভ্যাকসিন রপ্তানির অনুমতি দেবেনা ভারত সরকার। ভারতীয়রা যাতে যথাযথভাবে ভ্যাকসিন পায় সেই কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্রিটেন প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ডা. সালমা হাসান জানান, অন্যান্য ভ্যাকসিনের চেয়ে অক্সফোর্ডের ভ্যাকসিন বেশি কার্যকর। এটি বাংলাদেশে না আসা পর্যন্ত সবার কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা গুরুত্বপূর্ণ। তাছাড়াও দ্রুত ভ্যাকসিন পেতে কূটনৈতিক তৎপরতা বাড়াতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।
বার্তাবাজার/পি