বিমানের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আজ জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। তবে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে তেমন কোন আয়োজন নেই।

১৯৭২ সালের ৪ই জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিষ্ঠা হয়। বিমানের ডিজাইন করেন প্রখ্যাত শিল্পী কামরুল হাসান। তারপর ১৯৯৬ সাল পর্যন্ত দেশে উড়োজাহাজ খাতের একক সংস্থা হিসেবে ব্যবসা চালায় বিমান বাংলাদেশ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা বলেন, করোনা মহামারির কারণে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে তেমন কোন আয়োজন করা হয়নি।

এ বিষয়ে বিমানের উপমহাব্যবস্থাপক জনসংযোগ তাহেরা খাতুন বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। তবে করোনার কারণে বিমানের তেম আয়োজন করা হয়নি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর