পদোন্নতি পেলেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক

স্বাস্থ্য ও শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেনকে পদোন্নতি দেয়া হয়েছে। তিনি জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড-২ এর বেতনভুক্ত হয়ে কাজ করবেন।

রোববার (৩ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার্সোনাল-১ অধিশাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বিষয়টি জানানো হয়। আদেশটি দুতকার্যকর হবে বলে জানা যায়।

প্রসঙ্গত, ২০২০ সালের ৩০ ডিসেম্বর স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এনায়েত হোসেনকে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর