রাজধানীতে মাদকসহ ৪১জন গ্রেফতার

রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃত প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।

শনিবার (২ জানুয়ারি) সকাল ছয়টা থেকে রবিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করে পুলিশ।

অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ২,৬৯৮ পিস ইয়াবা, ৪৩ গ্রাম ৩৫ পুরিয়া হেরোইন, ৬ কেজি ৪১৫ গ্রাম গাঁজা, ১০ লিটার দেশী মদ ও ১৯৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা রুজু হয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর