রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্থানীয়দের সাথে মতবিনিময় সভা করেছেন বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তারিকুজ্জামান।
রোববার (৩জানুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি বাজার ঈদগাহ মাঠে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত।
সভায় অফিসার ইনচার্জ মোঃ তারিকুজ্জামান বলেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। জনগনের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এইজন্য সম্মিলিত ভাবে কাজ করার কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন ৮নং ইউপি সদস্য মুরাদ বিশ্বাস, স্থানীয় ব্যবসায়ী, বাসিন্দাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
বার্তাবাজার/এ.আর