বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে ময়মনসিংহের অন্যতম বিদ্যাপীঠ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদল।
রোববার (৩ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক পদপ্রার্থী মাসুদুর রহমানের নেতৃত্বে এই শোভাযাত্রার আয়োজন করা হয়।
শোভাযাত্রাটি ময়মনসিংহ শহরের নতুন বাজার মোড় থেকে বিএনপি দলীয় কার্যালয় হয়ে বাতিরকল মোড়ে গিয়ে পুলিশি বাধা উপেক্ষা করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শোভাযাত্রায় আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল নেতা সাকিব হাসান সনেটসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এসজে