আজ বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাতা বার্ষিকী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাতা বার্ষিকী।

বাঙ্গালীর রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৮ সালের ৪ জানুয়ারি সময়ের দাবিতেই উপমহাদেশের বৃহৎ এ ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। প্রানের সংগঠনটির নাম ‘পূর্ব পাকিস্তান ছাত্রলীগ’ থাকলেও স্বাধীনতার পর ‘বাংলাদেশ ছাত্রলীগ’ নামকরণ করে সাংগঠনিক কার্যক্রম শুরু করেন।

জীবন ও যৌবনের উত্তাপে শুদ্ধ সংগঠন, বিদ্যার সঙ্গে বিনয়, শিক্ষার সঙ্গে দীক্ষা, কর্মের সঙ্গে নিষ্ঠা, জীবনের সঙ্গে দেশপ্রেম এবং মানবীয় গুণাবলির সংমিশ্রণ ঘটিয়ে বাংলাদেশ ছাত্রলীগ অতিক্রম করেছে গৌরব ও ঐতিহায্যের ৭৩ বছর।

বাংলাদেশ ছাত্রলীগ ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে কাজ করছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ভ্যানগার্ড হিসাবে কাজ করছে। ছাত্রলীগের মাধ্যমে রাজনীতির হাতেখড়ি দেওয়া নেতাকর্মীরা বর্তমানে জাতীয় রাজনীতিতেও নিষ্ঠার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন।

ছাত্রলীগের মূল দল ক্ষমতাসীন আওয়ামী লীগের টানা দীর্ঘ সময় ক্ষমতায় থাকায় বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়েছে শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠনটির নেতাকর্মীরা। সাম্প্রতিক সময়ে বেশকিছু নেতিবাচক কর্মকাণ্ডের কারণে আলোচনা-সমালোচনায় আসতে হয়েছে ছাত্রলীগকে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া এই সংগঠনকে পুনরায় আবারো সুনামের ধারায় ফিরিয়ে আনাই প্রথম ও প্রধান লক্ষ।

এরই মধ্যে জীবন ও যৌবনের উত্তাপের শুদ্ধ সংগঠনটি ৭২ বছর পেরিয়ে ৭৩-এ পা রাখলো। সাফল্যের ৭৩তম বার্ষিকী উপলক্ষে সবাইকে মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

দিবসটি উপলক্ষে তিনদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি। কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এক প্রেস বিবৃতিতে এ জানিয়েছেন।

আজ সকাল সাড়ে ৭টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ সকল সাংগঠনিক কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ সকাল ৮টায়। সকাল ৯টায় ঢাবির কার্জন হল প্রাঙ্গণে কেক কাটা এবং সকাল ১০টায় কেন্দ্রীয় কমিটির একটি টিম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে।

বিকেল সাড়ে তিনটায় ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হবে। কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন।

এছাড়া ৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে সকাল ১১ টায় দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করবে। পরের দিন ৮ জানুয়ারি ঢাবির অপরাজেয় বাংলা সংলগ্ন বটতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হবে। দেশের সকল ইউনিটে সুবিধাজনক সময়ে এসব কর্মসূচি পালন করা নির্দেশ দিয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর