আ’লীগের উপ-কমিটিতে অভিনেত্রী জ্যোতিকা

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটিতে পদ পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক ছাত্রনেতা জ্যোতিকা জ্যোতি। গত ৩১ ডিসেম্বর ঘোষিত এই উপ-কমিটিতে সদস্য হিসাবে আছেন তিনি।

এর আগে গত ৩১ ডিসেম্বর দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৯৪ সদস্য বিশিষ্ট এই উপ-কমিটির অনুমোদন দেন।

কমিটিতে অধ্যাপক ড. খন্দকার বজলুল হককে চেয়ারম্যান করা হয়েছে। এছাড়া সদস্য সচিব হিসাবে আছেন দেলোয়ার হোসেন।

শোবিজের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও বেশ পরিচিত মুখ। বিগত জাতীয় নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য বেশ দৌড়ঝাঁপ করেছিলেন তিনি। তবে মনোনয়নবঞ্চিত হয়েও দলের পক্ষে বেশ সরব আছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর