আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, করোনায় আক্রান্ত হয়ে সারাবিশ্ব নিস্তব্ধ হয়ে গিয়েছিলো। কিন্তু শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে সে করোনা বাংলাদেশেকে নিস্তব্ধ করতে পারে নাই। বাংলাদেশ আজ সারাবিশ্বে রোল মডেলের পরিণত হয়েছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে।
রবিবার (৩ জানুয়ারী) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা যার ধ্বনিতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হয়েছে। সে শেখ হাসিনার নেতৃত্বে কারণে আজ দেশ এমন পর্যায়ে পৌঁছেছে পাকিস্তান পর্যন্ত আপসোস করে। তাদের পার্লামেন্টে আলোচনা করে। বাংলাদেশের উন্নয়ন নিয়ে ভারতসহ পার্শ্ববর্তী দেশগুলো পার্লামেন্টে আলোচনা হয়।
বাগানবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ মাষ্টারের সভাপতিত্বে অনুষ্টিত পথসভায় বিশেষ অতিথি ছিলেন বাগানবাজার ইউপি চেয়ারম্যান মো: রুস্তম আলী।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিকুল আলম বাবলু’র সঞ্চালনায় চিকনছড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্টিত পথসভায় বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলামসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সভাপতি- সাধারন সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
বার্তাবাজার/এ.আর