চট্টগ্রামের কর্ণফুলীতে ৮ বছর বয়সী ইমতিয়াজ নামের এক শিশুর উপর ক্ষোভ মেটাতে ভয়ংকর নির্যাতনের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই ছড়িয়ে গেছে।
গত ৩০ ডিসেম্বর উপজেলার চরপাথরঘাটা এলাকায় নির্মমতার শিকার হওয়া ইমতিয়াজ প্রাণে বেঁচে গেলেও নির্যাতনকারী জাকিরের হাতে হয়েছে গুরুতর আহত। এই ঘটনার পর থেকেই জাকির পলাতক রয়েছে।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ইমতিয়াজকে মাথার উপড়ে তুলে আছাড় মেরে মাটিতে ফেলে দেয় জাকির। এরপর কিল, ঘুষি ও লাথি চলে সমান তালে। ঘটনাস্থলেই দুটি দাঁত ভেঙে যায়, শরীরের হারে গুরুতর আঘাত পায়। রক্তাক্ত ইমতিয়াজ হাটাচলাও করতে পারছে না এর পর থেকে।
এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, প্রতিবেশি দুই পরিবারের ঝগড়ার পর স্থানীয় লোকজন মীমাংসা করে দেয়। কিন্তু জাকিরের সেই মীমাংসা মনমতো না হওয়ায় শিশুটির উপর নিজের সব ক্ষোভ প্রকাশ করে। এই ঘটনায় শনিবার (২ জানুয়ারি) মামলা দায়ের করেছেন ইমতিয়াজের বাবা। জাকিরকে ধরতে অভিযান চলছে।
https://www.facebook.com/bartavideo/posts/844943343015853
বার্তাবাজার/এসজে